📍 GEC Circle, Chattogram | জিসি মোড়, চট্টগ্রাম
প্রাইভেসি পলিসি (Privacy Policy)
সেন্ট্রাল টেকনোলজি আপনার ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় সর্বোচ্চ শ্রদ্ধাশীল:
থার্ড-পার্টি শেয়ারিং: আপনার ফোন নাম্বার বা ঠিকানা কেবল আমাদের কুরিয়ার পার্টনার (যেমন: Steadfast/RedX) ছাড়া অন্য কোনো থার্ড-পার্টি অ্যাডভার্টাইজিং কোম্পানির কাছে বিক্রি বা শেয়ার করা হয় না।
আমরা কী তথ্য রাখি: আপনার নাম, মোবাইল নাম্বার, ডেলিভারি ঠিকানা, ইমেইল এবং আইটি সার্ভিসের ক্ষেত্রে আপনার নেটওয়ার্কের সাধারণ লেআউট বা কনফিগারেশন লগ।
তথ্য ব্যবহারের উদ্দেশ্য: এই ডেটাগুলো কেবল আপনার পণ্যটি ঠিকমতো ডেলিভারি করা, পরবর্তীতে ইনভয়েস মিলিয়ে ওয়ারেন্টি দেওয়া এবং দরকারি সার্ভিস আপডেটের কাজে ব্যবহার করা হয়।
সিসিটিভি ও সার্ভার ডেটা গোপনীয়তা (Strict Zero-Access): আপনার বাসা বা অফিসের সিসিটিভি ডিভিআর (DVR/NVR) অথবা সার্ভার সেটআপ করে দেওয়ার পর, আমাদের টিম সিস্টেমে কোনো অ্যাডমিন পাসওয়ার্ড বা ক্লাউড ভিউ নিজেদের কাছে সেভ রাখে না। ক্লায়েন্টকে সিস্টেম বুঝিয়ে দেওয়ার পর তাৎক্ষণিক পাসওয়ার্ড পরিবর্তন করে নেওয়া ক্লায়েন্টের নিজস্ব দায়িত্ব।
